গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১৮৫ জন আনছার ও ভিডিপির সদস্যের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আনছার-ভিডিপি অফিস থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিপির প্রশিক্ষক নুরুন্নবী মন্ডল, প্রশিক্ষিকা আনজুয়ারা বেগম ও সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল। এদিন সর্বমোট ৩৭০ পিচ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















