বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকারের নেতৃত্বে বর্নাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকারের সভাপতিত্ব বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা আওয়ামীলীগের মকবুলার রহমান, আব্দুর রউপ বিএসসি, সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের নুর আজম মন্ডল নিরব, নুরুল ইসলাম, তরিকুল ইসলাম নয়ন, আব্দুর গফুর মিয়া, মতিয়ার রহমান, সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাহারুল ইসলাম প্রমূখ। সভায় উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. জাহিদুল ইসলাম।
অপরদিকে অনুরূপ কর্মসূচি সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এণ্ড কাবে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব, সহ সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, জিল্লুর রহমান খন্দকার শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, যুগ্ন সাধারণ সম্পাদক রনজিৎ অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ত্রাণ বিষয়ক সম্পাদক মোসফিকুর রহমান রুবেল প্রমূখ। এ সভায় উপস্থাপনা করেন এসটিএম রুহুল আমিন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















