গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের শাফিউল ইসলামের প্রতিবন্ধী শিশু জোনাইদ হাসান (৭) কে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) সকালে ঢাকাস্থ ডু সামথিং ফাউন্ডেশন নামের এ সংগঠনটির সার্বিক সহযোগিতায় ওই শিশুকে একটি হুইল চেয়ার দেয়া হয়।
গাইবান্ধা জেলা পর্যায়ের সাংবাদিক জাহিদ খন্দকারের প্রচেষ্টায় ও তার উপস্থিতিতে হুইল চেয়ার প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুর রহমানসহ স্থানীয় সুধিজন।
শিশু জোনাইদ হাসানের বাবা শাফিউল ইসলাম বলেন, ছেলেটি জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী। তাকে সুস্থ্য করাতে বিভিন্ন জায়গায় চিকিৎসা অব্যাহত রয়েছে। মোটা অংকের টাকা খরচ করেও কোন উন্নতি হয়নি। ছেলের চিকিৎসা ব্যয়ে ইতোমধ্য সর্বশান্ত হয়েছি।এমন কি একটি হুইল কেনারও সামর্থ ছিল না। এরই মধ্যে সাংবাদিক আমিনুর রহমানকে জানানো হলে অবশেষে হুইল চেয়ারের ব্যবস্থা করলেন তিনি। এমন সহযোগিতা পেয়ে সাংবাদিক জাহিদ খন্দকার ও ডু সামথিং ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের জন্য দোয়া কামান করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















