বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দারিয়াপুরে সমাবেশ  

ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটি।

শনিবার (২৬জুন) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি গুলবদন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রানু সরকার, ছাত্র নেতা ওয়ারেশ সরকার, ভ্যান চালক জহুরুল, আন্জু মিয়া, আনারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সরকার কোটি বেকারের কর্মসংস্থানের কোন ব্যবস্থা না করে যারা পেটের দায়ে রিক্সা-ভ্যান নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদের রিক্সা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়ে তার গণবিরোধী চরিত্র উন্মোচন করেছে। তারা অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

প্রকাশের সময়: ০৮:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১