বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং ওয়াডের বিজরুল গ্রামের সুইট আহমেদ (৩৮) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বিজরুল গ্রামের মনসুর আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয় রেজাউল করিম নামে এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট কে জানান, নিহত সুইট আহমেদ, রবিবার (২৭জুন) বাড়ির পাশে পুকুরের পানি সুখাইতে ছিলো। এমত অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অজ্ঞান হয়ে যায়। এবং এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মো. মাজেদুল ইসলাম, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট ,বগুড়া 

















