বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছামছুল আর নেই

গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ছামছুল হক কাজল (৫৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

সোমবার (২৮ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের নিজ বাড়িতে অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, ছামছুল হক কাজল দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ ব্রেইন স্ট্রোকে ভুগছিলেন। এরই মধ্যে ২৩ মে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। সেই থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাকে অপারেশন করা হয়। এরপর রোববার রাত সাড়ে ১১ টার দিকে বাড়িতে আনা হলে সোমবার সকাল ৯ টার দিকে মারা যায়। তার মৃত্যুতে সাদুল্লাপুর উপজেলার সকল সাংবাদিকসহ বিভিন্ন মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙে বিদেহী আত্নার মাগফেরাত কমনা করা হয়।

প্রকাশের সময়: ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১