বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৪৭ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন জাকির: করোনা সংক্রমণ বিস্তার রোধে সারাদেশের ন্যায় গাইবান্ধা শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। এ অবস্থান থেকে বিধি-নিষেধ অমান্য করায় ৪৭ টি মামলায় ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) গাইবান্ধার প্রথম দিনের লকডাউনে ৭ টি উপজেলায় ১২ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ওই পরিমানের টাকা জরিমানা করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৯:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১