বগুড়ায় প্রেমের সম্পর্ক গড়ে এক কলেজছাত্রীর গোপন ভিডিও এবং ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করায় প্রতারক প্রেমিকসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব ।
বৃহস্পতিবার (১ জুলাই) বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন -বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার সেরেকুল প্রামাণিকের ছেলে শামীম প্রামানিক সোহান (২৩)এবং গাবতলী উপজেলার জাহিদুল প্রামাণিকের ছেলে সিরাজুল প্রামানিক (২০)। এ ঘটনায় র্যাবের পরামর্শে ভিকটিম বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
তথ্য সূত্রে জানা যায়, কলেজ ছাত্রীর সাথে প্রতারক সোহান এর প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে মেয়েকে ফুঁসলিয়ে ইমোতে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও নিয়ে নেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক প্রেমিক সোহান ও তার বন্ধু ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা স্বর্ণালংকার দাবি করে। ভিকটিম তার ভুল বুঝতে পেরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। পরে ভিকটিমের বাবা উপায়ন্তর না পেয়ে র্যাব সিপিএসপি বগুড়া ক্যাম্পে ঘটনাটি বিস্তারিত জানান।
মো. মাজেদুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 

















