তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩ অভিযানিক দল।
শনিবার(৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে গাইবান্ধা-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
এতে বলা হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহীত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২ জুলাই দিবাগত রাতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বগুড়া-রংপুরগামী মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট করাকালে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাকসহ টাঙ্গাইল জেলার জুয়েল রানা (২৫) ও রুহুল আমিন সুজন (২৯)কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 

















