মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন বাস্তবায়নে গাইবান্ধায় তৃতীয় দিনে ৯০ মামলা

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় গাইবান্ধা শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এটি বাস্তবায়নে তৎপড় রয়েছে প্রশাসন। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৮ টি ভ্রাম্যমান আদলত পরিচালনা করা হয়। এসময় ৯০  মামলায় ৬২ হাজার ৯০০  টাকা জরিমানা করেছে।

শনিবার (৩ জুলাই) গাইবান্ধার তৃতীয় দিনের লকডাউনে ৭ টি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ওই পরিমানের টাকা জরিমানা করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।

প্রকাশের সময়: ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১