রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা 

দিনাজপুরের হিলিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলার হরিহরপুর বাজারে দুলাল হোসেন নামের একজন ভুয়া চিকিৎসকে জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ পুলিশ সদস্য আনসার সদস্য ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, দুলাল হোসেন কোন চিকিৎসক নয়। প্রতিটি প্রেসক্রিপশনে ডাক্তার উপাধি লিখে মানুষকে প্রতারিত করছেন। তার ডাক্তারি সকল সরঞ্জাম জব্দ সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১