করোনা সংক্রমণ বিস্তার রোধে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও লকডাউন চলমান রয়েছে। এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। লকডাউনের ৬ষ্ঠ দিনে জেলার সাদুল্লাপুর উপজেলাসহ প্রত্যেক উপজেলায় ১৬ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মানুষেরা সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ওইসব টাকা জরিমানা করা হয়।
এর আগে লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা ও তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা ও পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ৯৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।
এসব অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ওই পরিমানের টাকা জরিমানা করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















