বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মানবিক সহায়তা বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়তা) পেয়েছেন মহামারী করোনাভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্থ মোটর পরিবহন শ্রমিক, অটোরিক্সা, ভ্যানচালক, কুলি, সংগীত শিল্পী, কর্মহীন, দিনমজুর, গরীব, এতিম, দুঃস্থ ও অসহায় ব্যক্তিরা। টানা ১৪ দিনের লকডাউন চলাকালীন সময়ে বিভিন্ন শ্রেণির কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম সরকার, সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে ৫০০ ব্যক্তিকে চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, সাবান, শ্যাম্পুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।

জনপ্রিয়

চিরিরবন্দরে মানবিক সহায়তা বিতরণ

প্রকাশের সময়: ০৪:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১