শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগামী ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্ক সকলকে করোনার টিকা প্রদান, হাসপাতালে আইসিইউ, ডাক্তার, নার্স, অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ বিনামূল্যে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করা, করোনাকালে শ্রমজীবী মানুষকে খাদ্য,নগদ অর্থ সহায়তা, সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।

মঙ্গলবার (১৭ আগষ্ট) বেলা ১২টায় বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা বাসদ নেতা সুকুমার মোদক, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সংগঠক রঞ্জু হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, করোনা মহামারির দেড় বছর পার হলেও আজ পর্যন্ত গাইবান্ধা জেলায় কোন পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি, নেই কোন আইসিইউ বেড, অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও ভালো নেই। এর থেকে বোঝা যায় করোনা মোকাবিলায় এ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা অবিলম্বে হাসপাতালে ডাক্তার, নার্স সংখ্যা বৃদ্ধির দাবি জানান। বক্তাগণ, করোনাকালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ সহায়তা, খাদ্য, সুদবিহীন ঋণ প্রদানের দাবি করেন এবং দ্রæত শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান।

জনপ্রিয়

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময়: ০৬:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১