শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক মামলায় মৃত্যুদণ্ড ১, খালাস ৩

হেরোইন সেবন ও বহন করার অপরাধাধে গাইবান্ধায় পারভেজ নামের এক মাদক কারাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) ওই আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। এ মামলায় একই সঙ্গে ৩ জনকে খালাস দেয়া হয়েছে।

পিপি সাইফুল ইসলাম প্রিন্স জানান, বগুড়া জেলার বাসিন্দা পারভেজসহ আফাজ উদ্দি, দুদু মিয়া, সাইদুর রহমান মিনিবাস যোগে হিলি থেকে ৪৫০ গ্রাম হেরোইনসহ অবৈধ মাদক দ্রব্য নিয়ে বগুড়া হয়ে ঘোড়াঘাট যাচ্ছিলেন।পথিমধ্যে র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল মিনিবাসটি তল্লাসী করে ওইসব হেরোইন জব্দ করে। এসময় ওই চারজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে র‌্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করে। এ মামলার আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে পারভেজ অপরাধী প্রমানদি হলে তাকে মৃত্যুদণ্ড ও অপর ৩ আসামিকে খালাস দেয় আদালত।

উল্লেখ্য, র‌্যাব-১৩ ক্যাম্পের ডিএডি জাহিদ হোসেন বাদি হয়ে ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহনের পর আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থ

গাইবান্ধায় মাদক মামলায় মৃত্যুদণ্ড ১, খালাস ৩

প্রকাশের সময়: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১