সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় রায়হান ইসলাম ওরফে বাবু (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রায়হান ইসলাম ওরফে বাবু উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের চেয়ারম্যানপাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে। এসড়ক দূর্ঘটনাটি মঙ্গলবার আনুমানিক দুপুর আড়াইটায় উপজেলার চিরিরবন্দর-পার্বতীপুর সড়কের গার্মেন্ট বাজারে ঘটেছে।

জানা গেছে, ওই সময় রায়হান ইসলাম ওরফে বাবু বাড়ি থেকে গার্মেন্ট বাজারস্থ পেট্রোলপাম্পে তেল কেনার জন্য বাইসাইকেল যোগে আসার পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে অবৈধভাবে মজুত ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

প্রকাশের সময়: ০৬:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১