গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আরইপিজেড স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও ইপিজেড বিরোধীদের বয়কটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার থানা চারমাথা মোড়ে গোবিন্দগঞ্জবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু। তিনি গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় সরকারকে সাধুবাদ জানান। সেই সাথে একটি কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ইপিজেড স্থাপনের বিরোধীতা করে আসছে। তাদের বিরুদ্ধে উপজেলায় দুর্বার গণজোয়ার সৃষ্টির আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এই দাবিতে আগামীতে বৃহত্তর আন্দোলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় গাইবান্ধা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ তাঁর বক্তব্য আরইপিজেড স্থাপনের বিরোধীতাকারীদের প্রতিহত করার আহবান জানান। তিনি বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানে পরিবর্তন আসবে। তাই উন্নয়নের স্বার্থে উপজেলাবাসী একত্র হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু তনয় দেব, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক।
এ সময় সাংবাদিক কালা মানিক দেবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, গোবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন, রফিকুল ইসলাম মন্ডল, নূর আলম আকন্দ,তারাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মামুন হাসান, সাংবাদিক আরাফাত, আব্দুল বাতেন লাবু, শাহীন শেখ, সোহেল রানা, মোতাছিম বিল্লাহ, সিহাব সরকার, মহি উদ্দিন মাসুদ প্রমূখ।
শফিকুল ইসলাম সাগর, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, 



















