বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয়: ফখরুল
আ.লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতিদল আয়োজিত বিক্ষোভে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দেশে দুর্ভিক্ষ হইয়েছিল। লাখ লাখ মানুষ না খেয়ে মরেছে।‘ ক্ষমতাসীন দল দেশের মানুষকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘মাসে যাদের আয় কয়েক হাজার কোটি টাকা, তাদের সঙ্গে সাধারণ মানুষের আয় গড় করে সাধারণ জনগণকে বোকা বানানো হচ্ছে।‘ এ সময় এমপি ও মন্ত্রীদের রাস্তায় বেরিয়ে জনগণ কেমন আছে, তা দেখার আহ্বান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘সরকার বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়ে ক্রীতদাস বানানোর সব ব্যবস্থা করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ। সুত্রঃ সিটি নিউজ
বিএনপি ক্ষমতায় এসে বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিণত করতে চেয়েছিল- শাজাহান খান
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, বিএনপি ক্ষমতায়
‘শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার’
করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ
নারীর সম অধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে: জিএম কাদের
ঢাকা, মঙ্গলবার, ০৮ মার্চ- ২০২২: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নারী পুরুষের সম
‘বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে ৭ মার্চের ভাষণ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য দেওয়া কোনো ভাষণই পুনরাবৃত্তি হয়নি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চিরন্তন হিসাবে বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে।এ ভাষণ বাঙালি জাতিকে যুগে যুগে প্রেরণা দিবে।’ সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক ‘৭ মার্চ’ ২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, একটি মাত্র ভাষণ, এটা কত ঘণ্টা, কত দিন বাজানো হয়েছে। মনে হয় হিসাব করা একটা কঠিন ব্যাপার। এটাকে যুগ যুগ ধরে আমরা শুনছি। কত কোটি মানুষ এই ভাষণটা শুনেছে যত বাধা দেওয়া হয়েছে, ততই মনে হয় এই ভাষণটা উদ্ভাসিত হয়েছে। এখনও আমাদের এই ভাষণ অনুপ্রেরণা দেয়। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য যত ভাষণ দেওয়া হয়েছে কোনোটাই কিন্তু পুনরাবৃত্তি হয়নি যেদিনের ভাষণ, সেদিনই ওইটা শেষ হয়ে গেছে। এই ভাষণটা আমাদের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পর্যন্ত আমাদের বারবার প্রেরণা দিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণের প্রতিটি লাইনকে কবিতার অংশ মনে হয়। এ ভাষণ মানুষের ভেতরে, অন্তরে অন্যরকম অনুভূতি এনে দেয়, প্রেরণা দেয়। এই ভাষণের যে ঐতিহাসিক কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল খন এই ভাষণটাই ছিল তাদের প্রেরণা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত তা বাজানো হতো। সুত্রঃ সিটি নিউজ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী
৭ মার্চ আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ৭ মার্চ সোমবার চারদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং মহিলা
গ্যাসের দাম বাড়ানো কোনভাবেই ঠিক হয়নি : জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, হঠাৎ করেই গ্যাসের দাম বাড়িয়ে দেশের মানুষকে
আওয়ামী লীগ সম্পূর্ণরূপে মিথ্যাবাদী ও প্রতারক দল: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নাই। তার একটাই কারণ, আওয়ামী লীগ
নতুন ইসি নির্ভরযোগ্য নির্বাচন উপহার দিবে, আশা আ.লীগের
নতুন নির্বাচন কমিশন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে একটা নির্ভরযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের


















