গাইবান্ধার পলাশবাড়ীর কোমরপুর মাদ্রাসা মাঠে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দীপ আই কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকারের সহযোগিতায় বরিশাল ইউনিয়নের কোমরপুর মাদ্রাসা মাঠে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার।
এসময় তিনি বলেন, দুঃখজনকভাবে, চক্ষু-সেবা প্রদানকারী সেবাকেন্দ্রগুলোর অপ্রতুলতার কারণে বাংলাদেশে বহু লোক নিয়মিত চক্ষু পরীক্ষা করার সুযোগ পান না। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে নিয়ে কোমরপুর মাদ্রাসা মাঠে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শতাধিক দরিদ্র এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগী বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছেন।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 



















