দিনাজপুরের চিরিরবন্দরে পঞ্চগড় থেকে নারায়নগঞ্জ গামী একটি নৈশকোচ মামুন এন্টারপ্রাইজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় দশমাইল হাইওয়ে থানার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে পঞ্চগড় থেকে নারায়নগঞ্জ গামী একটি নৈশকালীন চেয়ারকোচ মামুন এন্টারপ্রাইজ এর বাংকার থেকে একটি ব্যাগে রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় এস আই ননী গোপাল রায়, সার্জেন্ট বকুল রাণীসহ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত ফেন্সিডিলগুলি আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















