শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কালিমন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কালিমন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ইন্দ্রারপাড় নামকস্থানে পাকিরের তল পাতারি কালিমন্দিরে এ ঘটনা ঘটেছে। পরে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ শেষে আলামত জব্দ করেছেন থানা পুলিশ।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু বলেন,  মঙ্গলবার গভীর রাতে ওই মন্দিরের চারটি প্রতিমা ভেঙে ফেলেন দূর্বৃত্তরা। এরপর আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় স্থানীয় দুই যুবক আগুন দিয়ে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখে ফেলেন। তাদের হুমকি দিলে তারা সেখান থেকে সরে যান। পরে পূজারীরা এসে আগুন নেভায়। ততক্ষণে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন,  ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামতগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনগত প্রতিক্রিয়া চলছে।

প্রকাশের সময়: ০৭:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১