বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঠপাড়া গ্রাম থেকে রইছ মিয়া(২৮) নামের একজনকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত রইছ মিয়া মাঠপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

এদিকে, একই রাতে রৌমারী থানা পুলিশের বিশেষ অভিযানে রাজু রহমান (২৮)নামের একজনকে আটক করা হয়েছে। রাজু পাশ্ববর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দরগার পাড় এলাকার হাসান আলীর ছেলে। আটকের সময় তার শরীরে তল্লাশি করলে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

অপরদিকে নূর আলম(৩৭) নামের একজনকে মাদকসহ আটক করা হয়েছে। এসম তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নূর আলম রৌমারী উপজেলার বড়াইকান্দি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

রাজীবপুর ও রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসব তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন  আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে।

কুড়িগ্রামে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

প্রকাশের সময়: ০৬:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১