শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার।

এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তা সেরাজাম মুনিরা সুমি সাংবাদিকদের সামনে  মৎস্যচিত্র তুলে ধরেন। তিনি বলেন, এই উপজেলায় ১ হাজার ৯৬১ মৎস্যজীবি পরিবার আছে। উপজেলায় মৎস্য চাষকৃত পুকুরের সংখ্যা প্রায় ৪ হাজার। এখানে প্রতি বছর খাওয়ার উপযোগী মাছের চাহিদা ৫ হাজার ৮৫৪ মেট্রিকটন। কিন্তু সেই তুলনায় উৎপাদন হয় ৪ হাজার ৯১৮ মেট্রিকটন।

প্রকাশের সময়: ০৪:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১