রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিছানা থেকে পড়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ঘুমের ঘোরে বিছানা থেকে পড়ে গিয়ে ৬ মাস বয়সী সিয়াদ হোসেন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি বুধবার ( ১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের ভজুপাড়ায় ঘটেছে। শিশু সিয়াদ হোসেন মাওলানা মোকাররম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সিয়াদ হোসেনের দাদা মোস্তফা আহমেদ জানান, সিয়াদ হোসেনকে বিছানায় ঘুমিয়ে দিয়ে তার মা গোসলখানায় গোসল করতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে ওই শিশু সিয়াদ হোসেন বিছানার খাট ও দেয়ালের ফাঁকে মধ্যবর্তী স্থানে গলা আটকে ঝুলে রয়েছে। তার মায়ের চিৎকারে বাড়ির অন্যন্য লোকজন শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং ইউপির রেজিষ্ট্রারে অপমৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

চিরিরবন্দরে বিছানা থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৬:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১