শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশীর মৃত্যু 

ছবি: প্রতিকী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশীর মৃত্যু  হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর পুত্র। কাউনিয়ারচর গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শহিবর রহমানসহ আরও কয়েকজন সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশ্য যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের উদ্দেশ করে গুলি করে। এতে বুকের বাঁপাশে গুলিবিদ্ধ হন শহিবর। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মৃত্যু বরণ করেন তিনি। খবর পেয়ে রৌমারী থানার পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান  শনিবার ভোর রাতে গুলির শব্দ শুনে সীমান্ত সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের কাছে শহিবর রহমানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায় বিজিবি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জাগো২৪.নেট-কে বলেন, নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরা বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মৃতের আইনগত প্রক্রিয়া চলমান আছে।

রৌমারী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশীর মৃত্যু 

প্রকাশের সময়: ০৪:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১