শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে তাল কুঁড়াতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

তাল কুঁড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দিনাজপুরের চিরিরবন্দরে জিতেন্দ্র নাথ রায় (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত জিতেন্দ্র নাথ রায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের তরণীকান্ত রায়ের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধ জিতেন্দ্র নাথ রায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পাশে পুকুরের ধারে তাল কুঁড়াতে যায়। এসময় তিনি একটি তাল কুঁড়িয়ে নিয়ে বাড়িতে ফিরে আসেন। এর কিছু সময় পর তিনি আবারো তাল কুঁড়াতে ওইস্থানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। তিনি সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তাঁর পরিবারের লোকজন তাদের আতœীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে পরিবারের লোকজন গত ৬ সেপ্টেম্বর বিকেলে ওই তালগাছের নিচে পুকুরের পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান এবং মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মৃত জিতেন্দ্র নাথ রায়ের স্ত্রী সুশীলা রানী রায় (৬০) জানান, তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

চিরিরবন্দর থানার এস আই নিতাই চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ১০:৩৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১