সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্বামী কর্তৃক স্ত্রীর হাতের রগ কর্তন

দিনাজপুরের চিরিরবন্দরে স্বামীর এলোপাথারী কোপে স্ত্রীর হাতের রগ কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনাটি গত ১৭ অক্টোবর রবিবার রাত আনুমানিক ৯টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের নাটাউ তেলীপাড়ায় ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতের ওইসময় স্বামী শওকত আলী (৪৫) ও স্ত্রী জেলেখা বেগমের (৪০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাষন্ড স্বামী শওকত আলী তার স্ত্রী জেলেখা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে। কোপানোর একপর্যায়ে জেলেখা বেগম সেখান থেকে পালিয়ে বাইরে এসে চিৎকার করতে শুরু করে।

এসময় স্থানীয় প্রতিবেশি লোকজন এসে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জেলেখার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে স্বামী কর্তৃক স্ত্রীর হাতের রগ কর্তন

প্রকাশের সময়: ০৬:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১