বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে সূখীপীর ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ১০ নভেম্বর বিকেল ৩টায় সূখীপীর ইত্যাদি ক্রীড়া সংঘের আয়োজনে সূখীপীর মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন ।

টুর্ণামেন্ট কমিটির সহ-সভাপতি সূখীপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত রেফারী নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, সুখীপীর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জুলফিকার আলী শাহ প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম।

উদ্বোধনী খেলায় সূখীপীর ইত্যাদি ক্রীড়া সংঘ চিরিরবন্দর ৩-১ গোলে বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি, ফুলবাড়িকে পরাজিত করেছে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান, সহকারি হিসেবে নুরুজ্জামান বেলাল, সাজেদুর রহমান ও চতুর্থ রেফারী হিসেবে হুমায়ুন কবির রিপন।

জনপ্রিয়

ফুলছড়িতে নিয়োগের তালিকা বাতিলের দাবিতে ইউএনওর কার্যালয়ের ভাঙচুর

চিরিরবন্দরে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

প্রকাশের সময়: ০৬:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১