বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

দিনাজপুর জেলার বিরামপুরে অগ্নিকান্ডে ৫ টি ঘরসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ও অক্ষত অবস্থায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় বিরামপুর পৌর শহর এলাকা পূর্বজগন্নাথপুর বকুলতলা মোড়ে সাবেক মেম্বার আব্দুল লতিফ মন্ডলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ বলেন, শুক্রবার রাত সাড়ে ৭ টায় সময় বিরামপুর পৌর শহর এলাকা পূর্বজগন্নাথপুর বকুলতলা মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পানির সংকট থাকায় পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ ও ফুলবাড়ির দুইটি ইউনিট সহযোগিতার জন্য ছুটে আসে। ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো জানান, এই অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা প্রায় ২০ লাখ টাকা মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করি।

ঘটনাস্থল পরির্দশন করে সমবেদনা জ্ঞাপন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

বিরামপুরে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময়: ১০:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১