বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের বিরামপুর পৌরসভার বিদ‍্যুৎ বিভাগের কর্মকর্তা -কর্মচারীদের উপর দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় পৌরসভা কার্যালয়ের সামনে বিরামপুর পৌরসভা সার্ভিস এ‍্যাসোসিয়েশন ও নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে পৌরসভার প‍্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল( বকুল) ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ‍্যাসোসিয়েশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সহ পৌরসভার সকল কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ও বিরামপুর পৌরসভা সার্ভিস এ‍্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সোয়েব মোহাম্মদ সজল বলেন, দ্রæত হামলাকারীরা ও এদের মদদদাতাদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণ করা না হলে আগামী রবিবার থেকে পৌরসভার কর্মকর্তা -কর্মচারীরা কর্ম বিরতি পালন সহ অন‍্যান‍্য কর্মসূচি গ্রহণ করবে।

হামলার শিকার পৌরসভার বিদ‍্যুৎ বিভাগের সড়ক বাতি পরিদর্শক মাসুদ করিম জানান, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী স‍্যারের নির্দেশে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২নং ওয়ার্ডের জোলাগাড়ি গ্রামে সড়ক বাতির বৈদ‍্যুতিক লাইন থেকে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অবৈধ বিদ‍্যুৎ সংযোগ ব‍্যবহার কারীরা একজোট হয়ে হামলা ও মারপিট করে আমাকে সহ উপস্থিত বিদ‍্যুৎ বিভাগের অন‍্যান‍্য কর্মচারীদের আহত করে। তিনি অবৈধ বিদ‍্যুৎ সংযোগ ব‍্যবহার, সরকারি কাজে বাধাদান ও মারপিটের মতো ন‍্যাক্কারজনক কাজে জড়িতদের দ্রæত শাস্তি দাবি করেন।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব‍্যাহত রয়েছে।

বিরামপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৮:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১