বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ভোক্তা অধিকারের ২৭ হাজার টাকা জরিমানা আদায়

মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রি, মূল্য তালিকা এবং ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।  বুধবার উপজেলার পাকেরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রির দায়ে ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার, মহাদেব চন্দ্র চন্দ ট্রেডার্সকে ১০ হাজার ও রাশেদ ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক মমতাজ বেগম। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

খানসামায় ভোক্তা অধিকারের ২৭ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশের সময়: ০৮:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১