বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিএসটিআই’র অভিযানে জরিমানা

দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই-রংপুর বিভাগীয় অফিসের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি পেট্রোল পাম্পে ডিজেল ও পেট্রোল তেল ওজনে কম দেয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে। গত ২২ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশিদা আক্তার, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের প্রসিকিউশন কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মেসবাজ উল হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ এ জরিমানা করেন।

রংপুর বিএসটিআই বিভাগীয় অফিস সুত্রে জানা যায়, খানসামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্র মেসার্স সোহাম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে পেট্রোল ও ডিজেলে প্রতি ইউনিটে ওজনে কম দেয়ার অপরাধে ২০ হাজার টাকা ও জনৈক সোলাইমানের খানসামা ফিলিং স্টেশনে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলার ছাতিয়ানগড়ে রাবেয়া বেকারীতে অভিযান পরিচালনা করে উৎপাদিত পণ্যের নিবন্ধন না থাকায় ২০১৮ সালের ২৪/৪১ ধারায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে।

মেসার্স সোহাম ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্ জানান, তেল কিছু উড়ে যায়। ডিপো থেকে তেল আনতে কিছু তেল নষ্ট হয়। এছাড়াও পাম্প ম্যানেজাররাও কিছু ঘাপলা করে থাকে। ভবিষ্যতে কঠোর নজরদারী করা হবে, যাতে কোন গ্রাহক প্রতারিত না হন।

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান উপ-পরিচালক (পদার্থ) প্রকৌশলী মো. আব্দুর রশিদ এ জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন

খানসামায় বিএসটিআই’র অভিযানে জরিমানা

প্রকাশের সময়: ০৫:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১