সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে বছরের প্রথম দিনে বই বিতরণ 

সারাদেশের ন্যায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাহিদা তুলোনায় কম বই পেয়েছে।
শনিবার (১লা জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল ইসলাম বাবু, সালমা ইসলাম, আব্দুল আজিজ এবং পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মানিক হোসেনসহ অনেকেই।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর তা হচ্ছে না। তবে বছরের প্রথমদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলছে।
হাকিমপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের সুত্রে জানা যায়, মাধ্যমিক ও ইবতেদায়ীর জন্য মোট বইয়ের চাহিদা ছিলো ১ লক্ষ ৪৮ হাজার। এর মধ্যে ৮০ হাজার বই আসছে। অপরদিকে প্রাথমি বিদ্যালয়ে বইয়ের চাহিদা ছিলো ৭ হাজার ৩০০, এই উপজেলায় সব প্রাথমিক বিদ্যালয়ে বই পেয়েছে।
জনপ্রিয়

পলাশবাড়ীতে সাংবাদিকদের আটকে মারধর, ১৩ জনের বিরুদ্ধে এজাহার

হিলিতে বছরের প্রথম দিনে বই বিতরণ 

প্রকাশের সময়: ০২:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২