আসন্ন সিটি নির্বাচনের নারায়ণগঞ্জের নগর পিতা হতে পহেলা জানুয়ারি শনিবার সকালে বন্দর ২১,২২ নং ওয়ার্ডে মরিয়া হয়ে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হাতি মার্কা হেভি ওয়েট প্রার্থী তৈমুর আলম খন্দকার।
নতুন বছরের নতুন নগর পিতা চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাসী এই প্রত্যাশায় উৎসব মুখর জনসংযোগে ব্যাপক সারা পেয়েছেন ২১,২২ নং ওয়ার্ডের সিটি বাসীদের কাছে।
এসময়ে হাতি মার্কা প্রতীকের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকার বলেন এই বন্দরে অনেক মাজার ও নির্দেশনী স্থান আছে এছাড়া ও রাজনৈতিক দিক দিয়ে এই এলাকাটা অতন্ত্য গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ পৌরসভার পূর্বের নাম ছিল মদন গঞ্জ পৌরসভা কদম রসূল ও বন্দর নিয়েইও এই মদনগঞ্জ নিয়েই পৌরসভা হয়েছিল ১৮৭৬ সালে ৮ সেপ্টেম্বর এই নারায়ণগঞ্জ ও বন্দরকে সংযোগ করেই এই পৌরসভা হয়েছিল তিনি আরো বলেন সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান কদম রসূল পৌরসভা গঠন করেন এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা গঠন করেন এরপর আমাদের প্রচেষ্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করার জন্য এবং সেটা বাস্তবায়ন হয়েছে কিন্তু জনগণ সেই কাঙ্ক্ষিত সেবা পায়নি আল্লাহ মেহেরবানিতে আমরা সিটি কর্পোরেশনে নগর পিতা হলে গণমূখী উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
এসময়ে গন সংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বি এন পি সহ সভাপতি আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূরউদ্দিন আহমেদ, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ পনেস, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।
রাকিবুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রূপগঞ্জ (নারয়ণগঞ্জ) 


















