সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

পলাশবাড়ীর কিশোরগাড়ী (বিলপাড়া) নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা গুলশান এলাকার বেঙ্গল ইয়ারলিফ্ট গ্রুপের চিফ অপারেটিং অফিসার কাজী মঞ্জুরুল ইসলামের অর্থায়নে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখিত স্থানে দানবীর হিসেবে নিজস্ব অর্থ দ্বারা তিনি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয়ে মাদ্রাসার ঘরটি পূনঃনির্মাণ করে দেন।
এদিকে গত রোববার তিনি ঢাকা থেকে এসে বিকেলে তিনি তার পরিবার পরিজনসহ মাদ্রাসা পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন ও অভিভাবকের সাথে আলোচনা সভায় মিলিত হন।
এলাকার বিশিষ্ট সমাজসেবক আ. হামিদের সভাপতিত্বে সভায় হাফেজিয়া মাদ্রাসাটির শিক্ষার মান উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানোর লক্ষে শিক্ষক-শিক্ষার্থীর সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রায় দেড় শতাধিক কম্বল ও নগদ অর্থ হিসেবে ২০ হাজার টাকা বিতরণ করেন। এছাড়াও তিনি প্রতিমাসে মাদ্রাসা পরিচালনার লক্ষে ১৬ হাজার করে টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।পরে তিনি মাদ্রাসার সুবিধা-অসুবিধা সমূহ চিহ্নিত করে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা সাধারণ সম্পাদক মাসুদ রানা, জামাল উদ্দিন, আব্দুল মন্ডল, মেনহাজ উদ্দিন ,মিষ্টার আলী।
শেষে তার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা শরীফ কাজী। পরে প্রায় শিক্ষার্থী, অভিভাবকসহ ৩ শতাধিক মানুষের মাঝে খাবার পরিবেশন করেছে।

প্রকাশের সময়: ০৬:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০