মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ভটভটির ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মোটরসাইকেল ও শ্যালো মেশিন চালিত ভটভটির ধাক্কায় মিলন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন মারা যায়।

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১২ টার দিকে  ধাপেরহাট-আমবাগান সড়কের কলমের বটগাছের নিকটবর্তী স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া নিজপাড়া গ্রামের নুলু মেম্বরের ছেলে।

স্থানীয়রা জানান, মিলন মিয়া পেশায় মোটরসাইকেল মেকার। প্রতিদিনের ন্যায় কাজ শেষে ধাপেরহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাত ১২ টার দিকে কলমের বটগাছের পূর্বপার্শ্বে মাটি ভর্তি শ্যালো মেশিন চালিত একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পথচারিরা আহত মিলনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মিলন মারা যায়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জাগো২৪.নেট-কে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ভটভটির ধাক্কায় যুবক নিহত

প্রকাশের সময়: ১২:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০