গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সাংবাদিক শাহিনের মরহুম বড় ভাইয়ের কুলখানী অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথি সেজে তার নিকটত্নীয় জুয়েল মিয়া নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) বিকেলে সাংবাদিক শাহিনের উপজেলার কাটা প্রতাপ পুরান বাড়িতে অনুষ্ঠিত কূলখানীস্থল থেকে চুরির এ ঘটনাটি ঘটে। জুয়েল মিয়া সুন্দরগজ্ঞ উপজেলার মজুমদার হাটের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
এ ঘটনার শিকার জুয়েল মিয়া জাগা২৪.নেট-কে জানান, মরহুম খালাতো ভাইয়ের কুলখানী অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যাই । এ সময় আমার ব্যবহৃত ১২৫ সিসি ডিসকভার কালো রংয়ের মোটর সাইকেল খানা বাহির আঙ্গিনায় হ্যান্ডেল লক করে রেখে ভিতর আঙ্গনিায় খাইতে যাই। এরইধ্যে সুযোগ সন্ধানী চোর চক্র অনুষ্ঠানে সবার ব্যস্ততার সুযোগে উপস্থিত শতশত নারী পুরুষের চোখে ফাঁকি দিয়ে মুহুর্তের মধ্যে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে সটকে পড়ে।
তিনি আরও বলেন বিষয়টি সাদুল্লাপুর থানার ওসি ও ডিবি ওসিকে অবগত করা হয়। তারা ঘটনাটি জানার পর তিনি বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য জোরালো চেষ্টা চালানো হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 









