শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ২ গ্রামের ৪০ পরিাবারে ঈদ উদযাপন

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার  দুইটি গ্রামের প্রায় ৪০টি পরিবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছে।

সোমবার (২ মে) সকাল ৯ টায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদ চত্বরে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহি হাদিস সম্প্রদায়ের লোকজন এ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মালেক। ঈদের জামাতে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি গ্রামের অর্ধশতাধিক মুসুল্লি এতে অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

নামাজে আসা গোলাম মোস্তফা নামে এক মুসল্লি বলেন, বিশ্বের সকল মুসলিম ঐক্য হওয়ার আহবানে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করছি।

তিনি আরও বলেন, হাদিস মোতাবেক বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখা দিলে, সেই সংবাদটি যারা জানতে পারে তবে সবাই এক সাথে ঈদ উদযাপন করতে হয়। ঈদ মানেই খুশি, ঈদের আনন্দ বিশ্বের সকল মুসল্লিদের হৃদয় আনন্দিত করুক।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ২ গ্রামের ৪০ পরিাবারে ঈদ উদযাপন

প্রকাশের সময়: ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২