রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও ৫ মাসের শিশুকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে উঠছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পলি খাতুন (২০) ও ৫ মাস বয়সী ফারিয়া।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে পলাতক স্বামী ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আসামিকে ঢাকা থেকে রাজশাহীর পুটিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজশাহী 









