মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীবপুরে ৯০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজীবপুর উপজেলার স্লুইস গেট এলাকা থেকে ৯০৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবকের নাম এনামুল হক(২২)। সে শেরপুর জেলা সদরের ঝাউয়ের চর গ্রামের আসাদ আলীর ছেলে।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার স্লুইস গেট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে সন্দেহ জনক ওই যুবকে তল্লাশি করলে তার কাছে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানান চেকপোস্টে দায়িত্ব পালনকারী এসআই আতাউর রহমান।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নবিউল হাসান জাগো২৪.নেট-কে বলেন, এএসআই আতাউর এসআই আরমানসহ পুলিশের টহল দলের সদস্যরা দায়িত্ব পালনকালে এক যুবকে ইয়াবা সহ আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

রাজীবপুরে ৯০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৪:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১