দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ফ্যাক্টরির সামনে আবাদী জমির ফসল নষ্ট ও পরিবেশ দূষণ প্রতিরোধসহ ৫দফা দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ জানুয়ারি বুধবার দুপুরে ফকেজংপুর ইউপি সদস্য হাসান আলী, যুবলীগ নেতা আলমগীর চৌধুরী সোহাগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফজলুল হকের নেতৃত্বে ৩ শতাধিক লোক ট্রিলিয়ন গোল্ডের সামনে এ মানববন্ধন করে। তারা উপজেলার দেবীগঞ্জ বাজারে জমায়েত হন এবং মহাসড়কে মিছিল নিয়ে এসে মানববন্ধন অংশগ্রহণ করেন।
ভুমি মালিক হল আব্দুল হালিম, মো. আপেল, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, মোস্তাকিম হোসেনসহ আরো কয়েকজন মানববন্ধনকারী জানান-৪০ একর তিন ফসলি আবাদী জমি নষ্ট করে ফ্যাক্টরি নির্মাণ ও ৩০ একর তিন ফসলি জমির ফসল নষ্ট। চুল পোড়ার কারণে কালো ধোঁয়ায় ও ফ্যাক্টরির দূষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়ায়। চাকুরিক্ষেত্রে এলাকার লোকদের অগ্রাধিকার না দেয়া। ফ্যাক্টরির দূষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার খাল-বিল, নদী-নালার পানি দূষিত ও মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে। জেনারেটরের শব্দের কারণে শব্দ দূষণ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এ ৫ দফা দাবিতে তারা এ মানববন্ধন করেন।
স্থানীয় ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার বলেন, এটি গণদাবি। ফ্যাক্টরির আশেপাশের লোকজন অনেক খতিগ্রস্থ হচ্ছেন। দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। নাহলে এলাকার পরিবেশের চরম বিপর্যয় ঘটবে।
এব্যাপারে ফ্যাক্টরির এমডির নিষেধাজ্ঞা থাকায় কোন কর্মকর্তা কথা বলতে রাজী হননি।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি 









