বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ‘চেষ্টা’র মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়েছে। এসব মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেষ্ট’।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ধাপেরহাট প্রেসক্লাবে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, চেষ্টা’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আমিরুল মোমেনিন সাগর, ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ছোলায়মান সরকার, সাংবাদিক আব্দুল কাফি সরকার, তোফায়েল হোসেন জাকির, আব্দুল মালেক সাজু, লাবলু প্রামানিক, নয়ন সাহা, রাহেনুল ইসলাম লুলু, নূর মোহাম্মদ মিলন, বিপ্লব কর্মকার, রবিউল ইসলাম, প্রমুখ।

এর আগে সাদুল্লাপুর প্রেসক্লাব, জাগো২৪.নেট অনলাইন নিউজ পোর্টাল ও জোহরা সেবা সংস্থায় ওইসব মাস্ক প্রদান করা হয়।

চেষ্টা’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আমিরুল মোমেনিন সাগর জাগো২৪.নেট-কে বলেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সকল স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আমাদের মুখে মাস্ক ব্যবহার দরকার। এ বিষয়ে সবাই সচেতন থাকলে সংক্রমণ হতে নিরাপদে থাকতে পারি। সেই সঙ্গে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ হতে হবে, এর কোন বিকল্প নেই।

উল্লেখ্য, ‘চেষ্টা’ নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ‘চেষ্টা’র মাস্ক বিতরণ

প্রকাশের সময়: ০৯:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১