বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে  সোহেল ভূঁইয়ার (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশে (অনিখিলের চালা) থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ  জাগো২৪.নেট-কে জানান, অনিখিলের চালা বাঁশঝারের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে সোহেল গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে রাগ করে চলে আসে এবং বলে আসে আমি আর বাড়ীতে আসব না। তবে, কি নিয়ে রাগ করেছে তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা এবং মোবাইল পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১