দিনাজপুরের হিলিতে বড়ভাইকে হত্যার দায়ে ছোট ভাই রুহুল আমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) হিলি সীমান্তের মংলা বাজারের বিদেশি পাড়া থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো২৪.নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মংলা বাজারের বিদেশি পাড়া থেকে থানা অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে বড়ভাইয়ের হত্যাকারী রুহুল আমিনকে গ্রেফতার করে। দুপুরে দিকে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে গতকাল বৃহস্পতিবার বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে মৃত সাহেব আলীর দুই ছেলের মধ্যে পারিবারিক বিরোধ লাগে। এসময় ছোট ভাই রুহুল আমিন কাঠের বাটাম দিয়ে বড় ভাই মুক্তার হোসেনকে আঘাত করে। ছোট ভাইয়ের বাটামের আঘাতে বড় ভাই ঘটনা স্থলে মারা যায়। লাশ মর্গে পাঠানো হয় এবং থানায় ছোট ভাই রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিলো।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 









