মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাজু মিয়া (৩৫) নামে এক নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বালুয়ার ঢোকাডাঙ্গা  নামক ব্রিজের নিচ থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু মিয়া শামসপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাজু মিয়া মহাসড়কের নির্মাণে শ্রমিকের কাজ করছিলেন। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলে আর ফিরে আসেনি তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বালুয়ার ঢোকাডাঙ্গা  নামক ব্রিজের নিচে রাজুর মরদেহ দেখতে পান এলাকাবাসী।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জাগো২৪.নেট-কে বলেন, শনিবার সকালে খবর পেয়ে রাজুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজুর মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশের সময়: ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১