দৈনিক দেশবাংলা নতুন নয়, নতুন আঙ্গিকে বাজারে আসছে। দেশবাংলা দেশজুড়ে ফেলেছে সাড়া। সাংবাদিক, পাঠক, সচেতন মহলের জেগেছে তীব্র কৌতুহল। তার ছাপ পড়েছে এই ‘ক’ দিনে-ই। কিছুদিন পরেই প্রকাশিত হবে একাওরের রণাঙ্গনের মুখপাত্র এই পত্রিকা৷ সারাদেশে চলছে তা নিয়ে জল্পনা। কেমন হবে সে পএিকা
কী তার সম্পাদকীয় অবস্থান
কৌতুহলের যেন শেষ নেই!
পাঠকেরা আশা করেন-
* দৈনিক দেশবাংলা হবে ১০০% নিরপেক্ষ পএিকা।
*দেশবাংলা’য় খবর থাকবে বেশি। অবশ্যই খবরের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা হবে। নেপথ্যের খবর, অনুসন্ধানি প্রতিবেদন ও সরেজমিন প্রতিবেদনের ওপর জোর দেওয়া হবে খুবই।
*সব ধরনের অন্যায়-অনিয়ম,দূর্নীতি-অনিয়মের বিরুদ্ধে “দেশবাংলা” থাকবে সোচ্চার।
*গেটআপ-মেকআপ,লেখায়-রেখায়,কাগজ হবে আধুনিক কম্পিউটার সজ্জিত রঙ্গিন।
*নিজ নিজ এলাকার খবর, ব্যবসা-বাণিজ্য,লেখাপড়া, বিনোদন,খেলাধুলা সহ প্রতিটি ক্ষেএ ছুয়ে যাবে “দৈনিক দেশবাংলা”।
আবার নতুন আঙ্গিকে কেন দৈনিক দেশবাংলা
পঞ্চগড়ের একজন নিয়মিত পত্রিকা পাঠক বলেছে, আমি রোজ দু-টি পএিকা পড়ি। কারণ, একটায় থাকে ক্ষমতাসীনদের পক্ষে লেখা, আরেকটা থাকে বিরোধী পক্ষের লেখা! তিনি দু-টি পত্রিকা পড়ে বোঝার চেষ্টা করেন আসল ঘটনা কি 
দৈনিক দেশবাংলা’র প্রয়োজনটা ঠিক এই জায়গায়। একটা কাগজ পড়েই যেন বোঝা যায় প্রকৃত ঘটনা। সত্য কথা সরাসরি বলা কঠিন কিন্তু বলাটা ভীষণ জরুরী। দৈনিক দেশবাংলা পত্রিকার সাংবাদিকদের পুরনো প্ল্যাটফর্ম থেকে এ কাজ কঠিন হয়ে পড়েছিল। সে কারণেই নতুন সাজে-নতুন আঙ্গিকে “দৈনিক দেশবাংলা”।

আব্দুর রহমান, পঞ্চগড় থেকে 















