দিনাজপুরের হিলি সীমান্তের শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি)। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় হাকিমপুর (হিলি) ডিগ্রী কলেজ মাঠে জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
লেঃকর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। তিনি আরও বলেন, সীমান্তের ৯ টি বিওপি ও ৩ টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করেছি।

অপরদিকে, অসহায় হতদরিদ্র শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন দিনাজপুরের হিলির তারুণ্য শক্তি নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য শক্তি সংগঠনটি এলাকার অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, তারুণ্য শক্তি সংগঠনের সভাপতি তনময়, সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় সহ সকল সদস্যরা। এসময় ১৫০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন তারা।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 

















