শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজির হোসেন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা বিবরণে জানা যায় , উপজেলার বাদিনারপাড়া গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আজির হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুস সাত্তার আকন্দের ছেলে মিঠু মিয়া গংদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালে মিঠু মিয়াগংদের একটি আতা ফলের গাছ আজির হোসেনের ঘরের উপরে হেলিয়ে পড়ে। এই গাছটি কাটতে বলায় আজির হোসেনের সঙ্গে মিঠু মিয়ার লোকজন উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে আজির হোসেনের উপর হামলা চালায়। এতে আজির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে নিহত আজির হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সাঘাটায় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

প্রকাশের সময়: ০৬:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১