আগামীকাল শনিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে গাইবান্ধা জেলার দুইটি পৌরভায় বিভিন্ন পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভা গুলো হচ্ছে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ।
শুক্রবার (১৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তথ্যসুত্রে জানা যায়, গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা, বিএনপির মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ), স্বতন্ত্র মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), ফারুক আহমেদ (কেরাম বোর্ড), মো. শামছুল আলম (মোবাইল), মো. আহছানুল করিম (চামুচ), মো. মির্জা হাসান (জগ) ও মতলুবর রহমান (নারীকেল গাছ) প্রতীক। এছাড়া সংরক্ষিত নারী পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী রয়েছে।
অপরদিকে, সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- আওয়ামীলীগের মনোনীত আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির আবু খায়ের মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল), এনডিএমের গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ), স্বতন্ত্র খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), আল-শাহাদাৎ জামান জিকো (জগ), ও দেবাশীষ কুমার সাহা (মোবাইল) প্রতীক। এছাড়া সংরক্ষিত নারী পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা পৌরসভায় মোট ভোট সংখ্যা ৫১ হাজার ৩৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭৯৭ জন ও সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন।
এসব তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












