মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক দম্পতি। সোমবার (১৮ জানুয়ারি) সকালে  বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।

পুলিশ জানিয়েছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বিমানবন্দর থানার অফিসোর ইনচার্জ (ওসি) ফরমান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

রাজধানীতে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশের সময়: ১১:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১